আসসালামু আলাইকুম অলটাইম বেচাকেনা ঝিনাইদহ এর সদস্য বৃন্দ। গ্রুপে এটা আমার প্রথম পোষ্ট। আমি ডাক্তার মোছা: আসমাউল হুসনা, ইউনানী মেডিকেল অফিসার, সদর হাসপাতাল, ঝিনাইদহ। গত দশ বছরের সরকারি ও বেসরকারি চাকরির অভিজ্ঞতার আলোকে এখানে আমি কিছু অভিজ্ঞতা/পরামর্শ শেয়ার করতে চাই কারন অলটাইম বেচাকেনা ঝিনাইদহ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ঝিনাইদহের প্রায় আঠারো হাজারের অধিক শিক্ষিত সচেতন বন্ধু সক্রিয় আছেন, তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। ইদানিং ফেসবুক-ইউটিউব এর মাধ্যমে তথাকথিত অনেকেই মনগড়া অনেক ফর্মুলা দিয়ে থাকেন বিশেষ করে সৌন্দর্য-রুপচর্চা, চর্মরোগ, স্ত্রীরোগ, পরিপাকতন্ত্রসহ অন্যান্য বিভিন্ন ওষুধের কথা বলেন বা পরামর্শ দিয়ে থাকেন। নিজের সঠিক পরিচয় না দিয়েই ডাক্তার হিসেবে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করে থাকেন অথবা গাছ-গাছালি ব্যবহার বা খাওয়ার পরামর্শ দেন কিন্ত অধিকাংশ ক্ষেত্রে এটা বিজ্ঞান ভিত্তিক নয়। আমার চেম্বারে ও হাসপাতালে আমি এমন অনেক রোগী পেয়েছি বা পাচ্ছি যারা ফেসবুক ইউটিউব এর ভিডিও পরামর্শ দেখে নিজে নিজে চিকিৎসা নিয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। যা থেকে পরিত্রান পেতে এখন দীর্ঘদিন নতুন করে ওষুধ সেবন ও অনেক কষ্ট ত্যাগ করতে হচ্ছে। তাই আমি গ্রুপের সবাইকে এ বিষয়ে একটি অনুরোধ করবো- হার্বাল বা ভেষজ চিকিৎসা নেয়ার পূর্বে চিকিৎসকের ডিগ্রী যাচাই করে নিবেন । কারণ ভুল চিকিৎসা নেওয়ার থেকে চিকিৎসা না নেওয়াই উত্তম, ধন্যবাদ।
Showing posts with label রাজিবুল স্যার টিম. Show all posts
Showing posts with label রাজিবুল স্যার টিম. Show all posts
ঠিকানা : বিকল্প চিকিৎসা কেন্দ্র,
ইসলামী ব্যাংক হাসপাতালে পূর্বে,
চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, ঝিনাইদহ।